জাতীয়

নিলয় হত্যাকাণ্ড রাজনৈতিক-পরিকল্পিত: আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

ব্লগার নিলয় হত্যাকাণ্ড রাজনৈতিক ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন আইন শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেসব অপশক্তি পেট্রোল, বোমা মেরে মানুষ হত্যা করেছে, তারাই আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটাতে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এ সব হত্যাকান্ডকে রাজনৈতিক ও বিছিন্ন ঘটনা হিসেবে দেখছে সরকার— উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, যেসব রাজনৈতিক অপশক্তি বিভিন্ন সময়ে সহিংসতা চালিয়ে দেশের আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করেছে, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সিলেটে শিশু রাজন হত্যা এবং খুলনা রাকিব হত্যাকান্ডকেও রাজনৈতিক বলে উল্লেখ করে তিনি আরো বলেন, কোনও অপরাধীই ধরা ছোয়ার বাইরে থাকতে পারবেনা। এসব ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে।

এছাড়াও মোবাইল ফোনে চাঁদাবাজি বন্ধ, মাদক পাচার, মানব পাচার বন্ধে আরও কঠোর হতে আইন শৃংখলা বাহিনীর প্রতি দিক নির্দেশনা দেয়া হয়েছে বৈঠক থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ