বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জন্য পিলখানায় আবাসন ব্যবস্থাসহ ৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এটি অনুমেদন দেয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, প্রকল্পগুলোর জন্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৮৫ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ ও এর আশপাশে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ২০টি ড্রেজার ও সহায়ক যন্ত্রপাতি ক্রয়, নওগাঁয় সেচ সুবিধা বৃদ্ধি, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন।
আগামীতে সব পদের বিজিবি সদস্যদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান মুস্তফা কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: