জাতীয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ধর্ম অবমাননা করে কেউ কিছু লিখলে তার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীলাদ্রিসহ অন্যান্য ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ৫ দিন কেটে গেলেও তদন্তে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

এ অবস্থায় তদন্তে অগ্রগতি সম্পর্কে আসাদুজ্জামান খান বলেন, তদন্ত চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেসব তথ্য রয়েছে, সে অনুযায়ী অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় শুক্রবার দুপুরে বাড়িতে ঢুকে হত্যা করা হয়। সেদিন রাতেই অজ্ঞাত ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করের নিহতের স্ত্রী আশা মনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নামে খিলগাঁও থানা পুলিশ।

পরে মামলাটি হস্তান্তর করা হয় গোয়েন্দা পুলিশের কাছে। এখনো এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ