জাতীয়

রাজন হত্যার অভিযোগপত্র ৭২ ঘণ্টার মধ্যে দেয়া হবে

আনিসুল হক
আনিসুল হক

সিলেটে শিশু রাজন হত্যা মামলার অভিযোগপত্র ৭২ ঘণ্টার মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, মামলার অভিযোগপত্র দাখিলের পর এ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত পলাতক কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনায় আর কোনো আইনগত বাধা থাকবে না। বিচার প্রক্রিয়া শুরু করতেও সমস্যা হবে না।

শিশু হত্যা মামলার ঘটনায় সরকার নতুন কোনো ট্রাইব্যুনাল গঠনের কথা ভাবছে কি-না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নারী-শিশুদের জন্য ট্রাইব্যুনাল রয়েছে, যে কারণে নতুন করে ট্রাইব্যুনাল গঠনের দরকার নেই।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে চুরির অভিযোগে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শিশু সামিউল আলম রাজনকে। এ পৈশাচিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে।

এ হত্যাকাণ্ডে পুলিশ বাদি হয়ে নগরীর জালালাবাদ থানায় মামলা করে। রাজনকে নির্যাতন করে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীসহ ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের একদিন পরই অন্যতম মূল আসামী সিলেটের শেখপাড়া গ্রামের কামরুল ইসলাম সৌদি আরবে পালিয়ে গেলেও তাকে সেখানে আটক করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ