এয়ারপোর্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ আগামী ১৬ আগস্ট শুরু হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, গাবতলী থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণে জাইকাকে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে সংস্থাটি।
এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে— উল্লেখ করে তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণেও জাপান সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: