জাতীয়

ধর্ম নিয়ে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও মাদকসহ কোনো অপরাধের স্থান নেই—কাউকে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার আশকোনা হজক্যাম্পে হজ্জযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হজ কার্যক্রম-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে তখন ইসলামের সেবায় কাজ করে—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূলে সরকার সবসময় অনড় অবস্থানে রয়েছে।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মতো নৃশংসভাবে বিএনপি-জামাত মানুষ পুড়িয়ে মেরেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা যে নৃশংসভাবে জাতির জনককে সপরিবারে হত্যা করেছিল বিএনপি-জামাতও সেই একই ভাবে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে।

নির্বিঘ্নে হজ পালনের জন্য সরকার দেশে ও সৌদী আরবে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে, দেশ ও জাতির জন্য হজযাত্রীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

এ সময় নির্বিঘ্নে হজ পালনে সরকারের নেয়া নানান পদক্ষের কথা তুলে ধরে জাতির কল্যাণে হজযাত্রীদের কাছে দোয়া প্রার্থনাও করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ