জালিয়াতির মাধ্যমে রাজধানীর ধানমন্ডিতে বাড়ি দখলের অভিযোগে জাতীয় পার্টি নেতা ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী তাকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় দুদক কার্যালয়ে অবস্থানের পর বেরিয়ে এসে ফিরোজ রশীদ জালিয়াতির অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন।
ফিরোজ রশীদের বিরুদ্ধে ধানমন্ডির ২ নম্বর সড়কে এক বিঘা আয়তনের প্লটটি ভুঁয়া দাতা সাজিয়ে দখল করার অভিযোগের বিষয়টি তদন্ত করছে দুদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: