জালনোটের বিস্তার রোধে এরসঙ্গে জড়িতদের ধরতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও ভারত বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান। এছাড়া কারা বা কোন কোন চক্র জালনোট বিস্তারে জড়িত সে বিষয়ে ডাটাবেজও তৈরি করবে দু'দেশ বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ-ভারতের মধ্যে দুই দিনের টাস্কফোর্স বৈঠক শেষএ তিনি এ কথা বলেন।
এ সময় দু'দেশের সম্মতিতে একটি ‘সমঝোতা স্মারক’ চুড়ান্ত হয়েছে।
বাংলাদেশ-ভারতের মধ্যে অপরাধমূলক অন্যান্য সমস্যাসহ সীমান্ত পথে অবৈধভাবে আসা ফেনসিডিল ও ছোটখাটো অস্ত্র নিয়েও কথা হয়েছে বলে জানান আইজি।
বৈঠকে ভারতের প্রতিনিধি দলের প্রধান এনআইএ'র আইজি এসকে সিংও বলেন, ভারতীয় উপমহাদেশে জালনোটের বিস্তার রোধে একযোগে কাজ করতে চাই আমরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: