বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত করা হয়েছে। দলীয় সুত্রে জানা গেছে শুক্রবার রাতে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না।
খালেদা জিয়া কবে লন্ডন যাবেন দলের কেউ তা নিশ্চিত করে বলতে পারছেন না। জানা গেছে লন্ডন সফরের সময় তার চোখের চিকিৎসা করানোর কথা ছিল।
এছাড়া কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মাসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রাজনীতিকের সঙ্গে তার সাক্ষাতের সুচি ছিল।
এরমধ্যে কমনওয়েলথ মহাসচিবসহ আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎসূচির পরিবর্তন হয়। এ কারণে শেষ মূহূর্তে সফর স্থগিত করা হয় বলে জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: