যারা ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস আর চাঁদাবাজি করে তাদের পরিচয় আর যাই হোক না কেন, তারা বঙ্গবন্ধুর কর্মী হতে পারেনা বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
চাঁদাবাজি আর সন্ত্রাসী করে কখনো বঙ্গবন্ধু্র সৈনিক কিংবা কর্মী হওয়া যায়না— বলে তিনি মন্তব্য করেন।
এসময় ড. কামাল সরকারের বিভিন্ন নেতাকর্মীর সমালাচনা করে বলেন, বর্তমানে যারা লীগ লীগ করে, তাদের সঙ্গে জাতির জনকের কোন সম্পর্ক নাই এবং থাকতে পারেনা। বঙ্গবন্ধু রাজনীতি করেছেন এদেশের মানুষের জন্য আর তারা রাজনীতি করেন নিজেদের জন্য বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: