জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
শনিবার সকালে রাজধানীর খিলগাঁও-বাসাবো এলাকায় খাবার বিতরণ করেন তিনি।
১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের মাগফিরাত কামনা করে সাবের হোসেন চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুর খুনীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করা হবে।
এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: