বহু প্রতীক্ষার পর জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রেসক্লাবের জায়গাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া কিন্তু এখানে তার কোনো স্মৃতি নেই, যা সাংবাদিক সমাজের জন্য কলঙ্কের।
বিভিন্ন সময়ে জাতীয় প্রেসক্লাবে জাতির জনকের প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ নেয়া হলেও স্বাধীনতা বিরোধী শক্তির কারণে তা স্থাপন করা সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
পরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: