নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে শনিবার বিকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে দোয়া মোনাযাত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনকের ঐতিহাসিক স্মৃতি বিজরিত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এদিকে, বাড়িটি সংলগ্ন সবুজ চত্তরে দোয়া মোনাজাত ও মিলাদের আয়োজন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: