দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১৫'র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত আইনে দুর্নীতি ও ঘুষের আইনের তদন্ত দুদকের কাছেই থাকছে। তবে প্রতারণা ও জালিয়াতিসহ বাকি মামলাগুলো সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করবে। এরা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করতে পারবে।
তিনি আরো বলেন, মানি লন্ডারিং এর দায়ে ৪ থেকে ১২ বছরের জেলের পাশাপাশি ২০ লাখ জারিমানার বিধান রাখা হয়েছে— যা আগে ছিল ১০ লাখ টাকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: