রাজধানীর মালিবাগ রেলগেটে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পরে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ট্রেনটি মালিবাগ রেলগেট পার হওয়ার সময় যুবকটি একটি বগি থেকে আরেকটি বগিতে লাফ দিতে গেলে নিচে পরে তার মৃত্যু হয়।
এরপর রেলওয়ে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এখনো নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: