জাতীয়

ফেলানী হত্যা মামলা: ভারতের উচ্চ আদালতে ন্যায়বিচার প্রত্যাশা

ফেলানী হত্যা
ফেলানী হত্যা

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী হত্যা মামলায় প্রত্যাশিত বিচার না পাওয়া তার বাবা মো. নুর ইসলাম এবার ভারতের উচ্চ আদালতে এ বিষয়ে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। এজন্য সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিকে, যে কোনো একটি নিরপেক্ষ সংস্থা দ্বারা মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে ভারতের উচ্চ আদালত।

বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে গত ৮ জুলাই ভারতের মানবাধিকার সংগঠন সুরক্ষা মঞ্চ-মাসুম এর কাছে ভারতের উচ্চ আদালতে ফেলানী হত্যার ন্যায় বিচার চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করে ফেলানীর বাবা নুর ইসলাম। সংগঠনটি প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে দুই সপ্তাহ আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করে।

এতে, ২০১৩ ও ২০১৫ সালের বিএসএফ'র তদন্তের রায় বাতিল করে সিবিআই অথবা নিরপেক্ষ অন্য কোন সংস্থাকে দিয়ে ফেলানী হত্যার পুনঃতদন্তের আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট আদালতে ফেলানী হত্যা মামলাটি ভারতের উচ্চ আদালতে গৃহীত হয়।

এবার মেয়ের হত্যা কাণ্ডের ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী ফেলানীর বাবা মো. নুর ইসলাম।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ভারতের উচ্চ আদালতে ফেলানী হত্যার ন্যায় বিচার পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলর অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। এ ঘটনার পর বিএসএফের বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে একটি অভিযোগ গঠন করা হয়।

ঘটনার ২ বছর ৮ মাস পর ২০১৩ সলের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ বলে রায় দেয় বিএসএফ'এর বিশেষ আদালত। সেই রায় যর্থাথ হয়নি বলে রায় পুর্নবিবেচনার আদেশ দেন বিএসএফ মহাপরিচালক।

দ্বিতীয় দফায় ২০১৫ সালের ২ জুলাই বিএসএফ-এর বিশেষ আদালতে অভিযুক্ত অমিয় ঘোষকে পুনরায় নির্দোষ ঘোষণা করে রায় দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ