দেশের সব জেলায় স্বায়ত্বশাসিত সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকালে সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুহিত বলেন, কেন্দ্র থেকে নেয়া সিদ্ধান্ত জেলায় জেলায় বাস্তায়নের দায়িত্ব স্বায়ত্বশাসিত সরকারের। এরইমধ্যে প্রধানমন্ত্রীও এ বিষয়ে একমত পোষণ করেছেন।
সভায় বঙ্গবন্ধুকে মহানায়ক হিসেবে অভিহিত করে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: