রাজধানীর হাজারীবাগে কিশোর রাজা হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা আরজু মিয়া র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বারোইখালে এ ঘটনা ঘটে।
র্যা বের আইন ও ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আরজু মিয়াকে নিয়ে র্যা ব-২ এর একটি টহলদল অভিযানে যাচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আরজুকে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে তাদের সঙ্গে র্যা বের গোলাগুলি হয়। এর একপর্যায়ে আরজু নিহত হন।
ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোমবার মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগ এনে হাজারীবাগের গণকটুলীর বাসিন্দা রাজাকে পিটিয়ে হত্যা করা হয়। রাজার পরিবারের অভিযোগ, রাজাকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় বাসার সামনে ফেলে যান আরজু। পরে হাসপাতালে নেয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: