জাতীয়

দেশে আইনের শাসন নেই: এরশাদ

হুসেইন মোহাম্মদ এরশাদ
হুসেইন মোহাম্মদ এরশাদ

রাজন, রাকিব, রবিউলের মত অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করতে অবিলম্বে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দেশে আইনের শাসন নেই—অভিযোগ করে সম্প্রতি চুরিসহ নানা অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সরকারের সমালোচনা করেন এরশাদ।

তিনি বলেন, সমাজ ও নৈতিকতার অধঃপতন ঘটেছে বলেই দেশে এ ধরনের হত্যাকাণ্ড বাড়ছে।

এ সব ঘটনা বন্ধ করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ