অবিলম্বে ডাকসু নির্বাচন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বেগম বদরুন্নেছা কলেজে আয়োজিত শোক সভায় তিনি এ মন্তব্য করেন।
ডাকসু নির্বাচন হলে সুস্থ ছাত্র রাজনীতি ফিরে আসবে— উল্লেখ তিনি বলেন, সকল মত ও আদর্শের মানুষকে একত্রিত করতে এবং দায়বদ্ধতার নেতৃত্ব গড়ে তুলতে ডাকসু নির্বাচনের বিকল্প নেই।
১৫ আগস্টকে উপলক্ষ করে রাজধানীতে রাজনৈতিক বিলবোর্ডেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের।
আত্মপ্রচার করতেই শোক প্রকাশের নামে নেতারা বিলবোর্ডে বেশি বেশি নিজের ছবি প্রচার করছে। এসব বন্ধ করতে দক্ষ কর্মী গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: