কারাগারে বন্দি সংখ্যা কমানো এবং আদালতে মামলার জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
বুধবার সকালে রাজধানীতে একই ব্যক্তির মাধ্যমে অপরাধের পুনরাবৃত্তি কমিয়ে বিচার ব্যবস্থায় নতুন মামলার সংখ্যা কমানোর উদ্দেশ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মান সরকারের প্রতিষ্ঠান জিআইজেড এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, মানুষের ন্যয় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে অপরাধ কমানোর ওপর জোর দিতে হবে—উল্লেখ করে বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।
বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, কমিউনিটি বা সামাজিক পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণ করতে হবে— যার ফলে মানুষ আদালতে না গিয়ে স্থানীয় পর্যায়ে আপোষযোগ্য ফৌজদারি অপরাধের মিমাংসা করতে পারে। সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জিআইজেড এর প্রকল্প আরও গতিশীল করার তাগিদ দেন তারা।