হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় আগামী বছরের জুলাই মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার নদীরক্ষায় গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ীই ট্যানারি স্থানান্তরের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ঢাকার চারপাশের ৪ নদী তীরে এরইমধ্যে ২০ কিলোমিটার ওয়াকওয়ে তৈরি করা হয়েছে— উল্লেখ করে আরো ৫০ কিলোমিটার নির্মাণের কথা জানান তিনি।
শাজাহান খান বলেন, নদীরক্ষায় ৮২৯টি উচ্ছেদ অভিযান ও অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ২১৮টি মামলা হয়েছে।
এছাড়া প্রতিটি নদ-নদীর স্লুইসগেট ও মংলা-ঘোষিয়াখালি চ্যানেলের খালগুলো খুলে দেয়ার সিদ্ধান্তের কথাও জানান নৌ পরিবহমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: