জাতীয়

বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত ২

বিমানবন্দর
বিমানবন্দর

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় ২ জন মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটক-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বিআরটিসির দোতলা একটি বাসের ধাক্কায় ওই ২ জন গুরুতর আহত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ