বিচারবহির্ভূত হত্যার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এ তদন্ত হতে হবে আইনি কাঠামোর মধ্যে তা হোক বিভাগীয় বা প্রশাসনিক। তবে স্বাধীন সংস্থার অধীনে নয়।
শিশু রাজন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে প্রসিকিউশনের পক্ষ থেকে শিগগিরই আবেদন জানানো হবে বলেও জানান আইনমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: