রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে দুই শিশুসহ একই পরিবারের ৫ জন আগুনে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফ্যান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। আহতদের অবস্থা গুরুতর। এদের মধ্যে ওই পরিবারের কর্তাব্যক্তি রিক্সাচালক রিপনের শরীরের ৬৫% পুড়ে গেছে। এছাড়া স্ত্রী মালিদার শরীরের ৩১%, মেয়ে রিপার ২০%, বড় ছেলে মনিরের ২২% এবং ছোট ছেলে গণির ৪০% দগ্ধ হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপালের বার্ন ইউনিটে ভর্তি করে। রিপন, মালিদা ও গণিকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: