সংবিধানের ৫৭ ধারা বাতিল ও সাংবাদিক প্রবীর সিকদারের মামলা প্রত্যাহার করে তার জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে সাংবাদিক প্রবীর সিকদারের মামলা প্রত্যাহারের দাবিতে এ দাবি জানিয়েছে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সংবিধানের ৫৭ ধারাকে গণবিরোধী আইন –উল্লেখ করে অবিলম্বে এ আইনটি বাতিলের দাবি জানান মঞ্চের মুখপাত্র।
এ ধারা মানুষের বাকস্বাধীনতা হরণ করে বলেও অভিযোগ করেন ইমরান এইচ সরকার। এ সময় ২১ আগস্টের ঘটনায় বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: