নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিতরণ ব্যবস্থার ওপর নজরদারি আরো বাড়ানোর ওপর জোর দিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই. ইলাহী চৌধুরী।
শনিবার সকালে রাজধানীতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীন বিভিন্ন সংস্থার প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে সরঞ্জাম ক্রয়সহ সব পর্যায় স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চত করা আহবান জানান ড. তৌফিক।
এ ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হলে তা নিরসনে বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর তাগিদ দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: