নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশে অনেক অগ্রগতি হলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। শনিবার সকালে ‘নারীকূল নির্যাতিত, ক্ষমতায়ন বহুদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও এখনো পর্যন্ত তা ৫% বেশি হয়নি।
গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন বিজ্ঞাপনে নারীকে যেভাবে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে তা পরিবর্তনের ওপর জোর দিয়ে, প্রয়োজনে এর বিরুদ্ধে আন্দোলন শুরুর তাগিদ দেন সাবেক এ নির্বাচন কমিশনার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: