জাতীয়

বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেই রাজনীতি করতে হবে: ড. মিজান

ড. মিজান
ড. মিজান

লুটপাট নয়, রাজনীতি করতে হলে, বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেই করতে হবে বলে জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যারা লুটপাট করছে, খাই খাই করছে- তাদেরকে দল থেকে বের করে দিতে আওয়ামী লীগকে পরামর্শ দেন তিনি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট হলে অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতের লেখা বঙ্গবন্ধু-সমতা-সাম্রাজ্যবাদ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য, ছবি বিকৃতি করা হচ্ছে— উল্লেখ করে ড. মিজান বলেন, দেশে থাকতে হলে এবং রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই থাকতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে একজন শক্তিশালী ব্যক্তি ও দর্শন হিসেবে উল্লেখ করেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বর্তমান সময়ে অপরাধ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের ঘটনার জন্য মূল্যবোধের অবক্ষয়কে দায়ী করে তিনি বলেন, বঙ্গবন্ধু এই বাংলাদেশ স্বাধীন করেনি।

সমাজে মূল্যবোধ ফিরিয়ে আনতে, ইতিহাস ঐতিহ্যকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার তাগিদ দেন এবিএম খায়রুল।

দর্শন, রাজনীতি, সমাজনীতি, উন্নয়ন, সংগ্রাম, চিন্তা-চেতনা, সাম্রাজ্যবাদ দর্শন, প্রগতি, শিক্ষাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের জানা-অজানা তথ্য ও ঘটনা নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত লিখেছেন ‘বঙ্গবন্ধু-সমতা-সাম্রাজ্যবাদ’ নামের বই। মোট ৮টি অধ্যায়ে বঙ্গবন্ধুর জীবনীর বাইরেও পাকিস্তান শাসনামল এবং পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর নানা পরিকল্পনা এবং ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড পনেরো আগস্টের কথা তুলে ধরা হয়েছে বইটিতে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ