ক্রসফায়ার দিয়ে দল নিয়ন্ত্রণ করা সরকারের নীতি নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এছাড়া মহাজোট সরকার দল দেখে অপরাধীর বিচার করে না বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী।
সংবিধানের ৫৭ ধারা মানবাধিকার ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়—উল্লেখ করে এটি ৫৭ ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তা আইনটি করার পর তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
রাষ্ট্র, ব্যক্তি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের সুরক্ষায় এবং সাইবার অপরাধ মোকাবেলায় শিগগিরই সাইবার অপরাধ আইন করা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: