দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনে সব ধরণের প্রক্রিয়া ব্যবহার করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার রাজধানীর রাজারবাগে বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদশকে টিকিয়ে রাখতে জঙ্গিবাদসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো কঠোর ভূমিকা পালনে পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে সৈয়দ আশরাফ বলেন, যেভাবেই হোক দেশে সন্ত্রাস ও জঙ্গিদের উত্থান বন্ধ করা হবে।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনা সারাদেশে ছড়িয়ে দেয়া আহ্বান জানান জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শেষ রক্ত দিয়ে হলেও সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড় তুলতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে বলে এ সময় জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
এদিকে, রাজধানীর বাড্ডায় ২১ আগস্টের এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য এ সময় সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ১৫ ও ২১ আগস্টের মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না হতে পারে সেজন্য বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকাতে হবে।