চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
রোববার সকাল সোয়া ১০টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও তিন বাহিনী প্রধানসহ অন্যান্যরা।
যুক্তরাজ্যের মুরফিল্ড আই ও বুপা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে রাষ্ট্রপতির। আগামী ৩১ আগস্ট দেশে ফিরবেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: