সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নেই—তারা যদি জননিরাপত্তা কিংবা আইনশৃঙ্খলার জন্য হুমকি হয় তখন তাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হয় জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
রোববার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে 'ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ফর টাইগার রেঞ্জ কান্ট্রি' বিষয়ক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
শহীদুল হক বলেন, আইনগত ব্যবস্থা নিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জীবননাশের আশঙ্কা থেকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।
তিনি আরো জানান ব্লগার হত্যাকাণ্ডের নেপথ্যের গডফাদারদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী পাচার রোধ, বাঘ সংরক্ষণ সংক্রান্ত উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ বিষয়ে পুলিশ স্টাফ কলেজে শুরু হয়েছে দুই সপ্তাহের 'ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ফর টাইগার রেঞ্জ কান্ট্রি' বিষয়ক প্রশিক্ষণ কোর্স। এতে অংশ নিচ্ছে ১০ টি দেশের ২০ জন প্রশিক্ষণার্থী।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেন, ব্লগার হত্যাকাণ্ডের পিছনের গডফাদারদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্রসফায়ারের ব্যাপারেও ব্যাখ্যা দেন তিনি।
দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব প্রচেষ্টা অব্যহত থাকবে বলেও জানান আইজিপি।