এ সরকারের মেয়াদেই ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের বড় ছেলে নাজমুল হাসান পাপন।
সোমবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইভি রহমানের বাড়ি ভৈরব থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে একে একে শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।
এরপর মহিলা আওয়ামী লীগ, জাতীয় মহিলা পরিষদ, জাতীয় অন্ধ কল্যাণ সংস্থাসহ যেসব সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন আইভি রহমান সেসব সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: