বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সড়ক যোগাযোগ চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইয়া সাংবাদিকদের জানান, আগামী অক্টোবরে মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হবে।
আজ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় এ চার দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রটোকল স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন-২০১৫ এর ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংশোধন আইন-২০১৫র খসড়ায়ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: