জাতীয়

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে টিআইবির রিপোর্ট ভিত্তিহীন

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্টকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার বিকালে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

প্রশ্নপত্র এখনো পর্যন্ত নিরাপদে আছে— উল্লেখ করে মন্ত্রী বলেন, পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা দ্বারা বিজি প্রেসকে নিয়ন্ত্রণ করা হবে।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কাউকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে কেন্দ্র পাঠানোর কার্যক্রম হাতে নেয়া হলেও প্রযুক্তির দুর্বলতার কারণে এখনো তা সম্ভব হয়নি।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ