সাগর পথে পাচারের সময় জলসীমায় উদ্ধার হওয়া আরো ১২৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে মিয়ানমার।
মঙ্গলবার দুপুরে বান্দরবানের ঘুমঘুম সীমান্তের জিরো পয়েন্টের কাছে এক পতাকা বৈঠকে তাদেরকে হস্তান্তর করা হয়।
বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধির সমন্বয়ে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল পতাকা বৈঠকে অংশ নেবে। বৈঠক শেষে এসব বাংলাদেশিকে ঘুমঘুম সীমান্ত থেকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হবে।
জানা গেছে, ফেরত আসার অপেক্ষায় থাকা ১২৫ জন ১৪ জেলার বাসিন্দা। তবে তাদের অধিকাংশই কক্সবাজারের। এদের মধ্যে ২০-২৫ জন শিশু-কিশোরো রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: