বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণসহ ৬ হাজার ৫৫৩ কোটি ১ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরপর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগার, বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
হাতিরঝিলের শোভা বর্ধনে থিয়েটার হল ও শিশুপার্ক নির্মাণ করা হবে— উল্লেখ করে নারায়ণগঞ্জের ডিএনডি বাধে বসবাসকারীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান মুস্তফা কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: