ছাত্রলীগ নেতা আরজু নিহতের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) দায়ী কি-না তা তদন্তের পর জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আরজু হত্যাকাণ্ডে আদালতের নির্দেশনা অনুসরণ করা হবে আর র্যাব কর্মকর্তাকে বিভাগীয় সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়েছে।
তবে র্যাব বিলুপ্তির সম্ভাবনা আছে কি-না?— এমন প্রশ্নের জবাবে তা নাকচ করে দেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে ৭ খুন মামলার আসামি নূর হোসেনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ কোনো তথ্য নেই।
তবে যে কোনো সময় তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রস্তুত বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: