জাতীয়

২১ আগস্ট হামলা মামলা

রায়ের সময়ের বিষয়ে নিশ্চিত নন প্রধান কৌঁসুলি

প্রধান কৌঁসুলি
প্রধান কৌঁসুলি

আগামী ডিসেম্বরের মধ্যেই বিচারিক আদালতে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় হয়ে যাবে—আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বললেও— এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান কোনো সময়সীমার কথা বলতে রাজি হননি। মঙ্গলবার দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে একথা বলেন তিনি।

সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘নিদৃষ্ট করে কোনো সীমারেখা দেয়া একটু কঠিন তবে আমরা চেষ্টা করছি। ন্যায় বিচারকে সম্মুন্নত রেখে এ মামলাটি দ্রুত শেষ করার জন্য কাজ করছি।’

তবে দ্রুততম সময়ে বিচারিক আদালতের কার্যক্রম শেষ হবে—উল্লেখ করে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করে দ্রুতই এ মামলার বিচারিক আদালতের কার্যক্রম শেষ করা হবে। এ জন্য প্রয়োজন সাপেক্ষে সাক্ষীর সংখ্যা কমিয়ে আনা এবং আদালতের কার্যক্রম আরো বৃদ্ধি করা হতে পারে।

তিনি আরো বলেন, ‘সাক্ষীর সংখ্যা কমানো যাবে না-সেটা আইনে নাই তবে গুরুত্ব বিবেচনা করতে হবে। মামলা প্রমাণের লক্ষ্যে সাক্ষীর গুরুত্ব বিবেচনায় যাদের প্রয়োজন তাদের কেই দিচ্ছি।’

এখন পর্যন্ত সাক্ষীদের দেয়া সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে এ হামলায় তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের সম্পৃক্ততার বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে বলেও জানান রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি।

চলতি বছরের জানুয়ারি মাসে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২১শে আগস্টের আগেই শেষ হবে মামলার বিচার আর সর্বশেষ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনায় বলেন, ডিসেম্বরের মধ্যেই শেষ হতে যাচ্ছে এ মামলার বিচার।

এ পর্যন্ত আদালতে দেয়া প্রায় সব সাক্ষীর সাক্ষ্যতেই ভয়াবহ এ হামলার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান।

তবে আগামী ৩১ আগস্ট থেকে টানা তিন দিন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিকে, মামলার দীর্ঘসূত্রিতার জন্য সাক্ষীদের দীর্ঘ তালিকাকেই দায়ী করেন বিশেষজ্ঞ এবং এ মামলার ভুক্তভোগীরা। কারণ এখন পর্যন্ত দুইটি মামলায় ৪৯১ জন সাক্ষীর মধ্যে মঙ্গলবার পর্যন্ত মাত্র ১৭৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ঘটনায় পরদিন ২২শে আগস্ট মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে তদন্ত কর্মকর্তা হত্যা এবং বিস্ফোরক আইনে দুইটি আলাদা অভিযোগপত্র দেয়ার পর থেকে এ ঘটনায় দুইটি মামলা পরিচালিত হয়ে আসছে। তবে দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ