ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের জন্য থেকে চালু হলো ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা।
বুধবার সকালে করপোরেশনের অডিটরিয়ামে এ আধুনিক উপস্থিতি ব্যবস্থাপনার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা উদ্বোধন করে মেয়র এখন থেকে এ সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারিকে সময়মত অফিসে আসার তাগিদ দেন সাঈদ খোকন।
তিনি বলেন, অফিসে সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে অবশ্যই ডিজিটাল মেশিনে হাতের আঙ্গুল পাঞ্চ করতে হবে আর বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে আবার আঙ্গুল পাঞ্চ করে অফিস ত্যাগ করতে হবে।
এর ফলে এখন থেকে এ সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারির উপস্থিতি সংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সম্ভব হবে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: