পদ্মা সেতু নির্মাণ এলাকায় জেটি ধ্বসে পড়া ও নির্মাণের সরঞ্জাম নদীতে ভেসে যাওয়ায় সেতু নির্মাণে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এরইমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাকে সুরক্ষিত করা হয়েছে।
এর আগে আড়িয়াল খাঁ নদীর উপর নবনির্মিত সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু আনুষ্ঠানিকভাবে চীনের বাণিজ্যমন্ত্রী কাও হুছেং এর কাছ থেকে গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
একইসঙ্গে পিরোজপুরের কচা নদীর ওপর অষ্টম, বরগুনার জেলার আমতলীতে নবম, পটুয়াখালীর গলাচিপায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ও অন্যান্য উন্নয়ন স্থাপনা নির্মাণে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: