মানবাধিকার লংঘনের দোহাই না দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফেরত পাঠিয়ে রায় কার্যকরে যুক্তরাষ্ট্র ও কানাডার সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকরের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
এ সময় বঙ্গবন্ধুর খুনীদের উন্নত দেশগুলো আশ্রয় ও নাগরিকত্ব দেওয়ায় সেসব দেশের সরকারের সমালোচনাও করেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: