জাতীয়

জাহাজ শিল্পে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিদ্যুৎ, জ্বালানি ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়াতে স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দু ডি লাইগিয়েসিয়া ডেল রোসালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এসব ক্ষেত্রে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে। বাংলাদেশের সঙ্গে স্পেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তা ভবিষ্যতেও অটুট থাকবে।

এ সময় বিষয়টি তার সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান স্পেনের রাষ্ট্রদূত।

এছাড়াও বৈঠকে পারস্পরিক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে দুই জনের মধ্যে আলোচনা হয়।

এদিকে, সকালে তথ্য কমিশনের ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।

এ সময় কমিশনকে আরো গতিশীল করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তথ্য পেতে জনগণের ভোগান্তি যেন কম হয় সেদিকে বিশেষভাবে নজর রাখার পরামর্শ দেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ