গ্রাহক পর্যায়ে ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম ২৬.২৯% ও বিদ্যুতের দাম ২.৯৩% বাড়ানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান এ আর খান বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ২.৯৩% এবং গ্যাসের দাম ২৬.২৯% বাড়ানো হয়েছে। আবাসিক গ্রাহকদের গ্যাসের এক চুলার বিল ৬০০ এবং দুই চুলার বিল ৬৫০ টাকা করা হয়েছে। বর্ধিত এ মূল্যহার আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
গত জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি করে বিইআরসি। তবে গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি পাওয়া যায়নি।
এরপর বৃহস্পতিবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল বিইআরসি।