ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, সরবরাহ, মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। পরে নির্দিষ্ট এ সময়ে জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
আরো বলা হয়, আগে ১১ দিন নিষেধাজ্ঞা থাকলেও মা ইলিশ সাগরে ফিরে যাওয়ার সময় ধরা পড়ত। তাই এবার থেকে আশ্বিনী পূর্ণিমার আগের ৩ দিন, পূর্ণিমান দিন ও পরের ১১ দিন ইলিশ ধরা, সরবরাহ, মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: