জাতীয়

খুলছেনা রহস্যের জট, সঠিক তথ্য প্রকাশের দাবি

 পেঁয়াজ
পেঁয়াজ

খুলছেনা পেঁয়াজের দাম বাড়ার রহস্যের জট। শুক্রবার সরকারের নানান আশ্বাসের পরেও পেঁয়াজের দাম আবারও বেড়েছে। এরসঙ্গে নতুন করে বেড়েছে রসুন, মসুর ডালসহ শাকসবজির দামও। এরজন্য মধ্যসত্বভোগীদের সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা।

দাম নিয়ন্ত্রণে বাজারে সরকারের হস্তক্ষেপ নেই বলেও অভিযোগ অনেকের। আর ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ার পেছনে অজুহাত দিচ্ছেন সরবরাহ সঙ্কটের।

প্রতিটি পণ্যের মজুদ, চাহিদা এবং দাম সম্বন্ধে সঠিক তথ্য প্রকাশ করতে, সরকারের কাছে দাবিও জানিয়েছেন ভোক্তারা।

গত দুই দিন পেঁয়াজের দাম কিছুটা কমলেও আবার নতুন করে বাড়তে শুরু করেছে। সঙ্গে বেড়েছে শাক-সবজি মাছসহ অন্যান্য নিত্য পণ্যের দাম। হঠাৎ করে এ মূল্য বৃদ্ধির হিসেব কোনোভাবেই মেলাতে পারছেন না ভোক্তার। নিত্য পণ্যের বাজারের নিয়ন্ত্রণহীন আচরণে, সরকারের ভুমিকা নিয়ে ক্ষুব্ধ অনেকেই।

দেশে পেঁয়াজসহ অন্যান্য নিত্য পণ্যের যথেষ্ট মজুদ থাকার কথা বলা হলেও পণ্যের বাজারে অস্থিরতার জন্য অনেকেই আবার দায়ী করছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ