রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় এ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা চান আনিসুল হক।
শিগগিরই ওয়ার্ডভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে— উল্লেখ করে সিটি মেয়র বলেন, আগামী ৩ মাসের মধ্যে এর সুফল পাবে নগরবাসী।
পরিচ্ছন্ন ঢাকা গড়ার এ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশে সফররত জাপানের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষার্থী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: