সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের চতুর্থ জানাজা শুক্রবার গুলশানের আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ মরদেহ হিমঘরে রাখা হয়।
এর আগে তৃতীয় নামাজের জানাজা শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কাজী জাফরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আগামীকাল শনিবার বিকেলে তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে তার ৬ষ্ঠ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
গতকাল সকাল ৭ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক এ বর্ষীয়ান রাজনীতিক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: