জাতীয়

গ্যাসের দাম আবারো বাড়ানো হবে: নসরুল হামিদ

নসরুল হামিদ
নসরুল হামিদ

গ্যাসের দাম আবারো বাড়ানো হবে—বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর একদিনের মাথায় এমনটাই জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে আবারো বাড়তে যাচ্ছে গ্যাসের দাম। মূলত গ্যাসের মজুদ ক্রমেই কমে যাওয়া, সিএনজি ব্যবহারে নিরূৎসাহিত করা ও এর পরিবর্তে এলপিজি চালু করাকেই এর কারণ।

দাম বাড়ানোর ঠিক একদিন পর আবারো দাম বাড়ানোর ইঙ্গিতকে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও নেতিবাচক হিসেবে না দেখতে সবার প্রতি আহবান জানান তিনি।

বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ ও গ্যাসের নতুন দাম ঘোষণা করে জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা-বিইআরসি। গ্যাসের দাম বাড়ানো হয় বিদ্যুৎ কেন্দ্র এবং সার কারখানা ছাড়া সব খাতেই।

আবাসিকে আগের ৪০০ টাকার জায়গায় এক চুলার নতুন দাম ৬০০ টাকা, ২ চুলায় ৪৫০ জায়গায় করা হয় ৬৫০ টাকা। সিএনজিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়। সবচেয়ে বেড়েছে ক্যাপটিভ বিদ্যুতের দাম, দ্বিগুণ বাড়িয়ে প্রতি ঘনমিটারে করা হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা।

দাম বাড়ানোর যুক্তি হিসেবে দেশের ভবিষ্যত জ্বালানি নিরাপত্তা নিশ্চের কথা বলছে বিইআরসি। একইসঙ্গে মানুষের আয় বাড়ার যুক্তিও দেখায় সংস্থাটি।

এর আগে ২০১১ সালে সিএনজি'র দাম বাড়ানো হয়। তার আগে ২০০৯ সালে বাড়ানো হয় সব ধরণের গ্যাসের দাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ